রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সুরুজ আলী হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামে সুরুজ আলী নামের এক ব্যক্তির হত্যার ঘটনায় মহন মিয়া (২৭) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। সে দুর্লভপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র। র‌্যাব সুত্রে জানা যায়, গতকাল শনিবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে মাধবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ অক্টোবর রাতে এজাহারভুক্ত আসামীরা সুরুজ আলী কে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দুর্লভপুর গ্রামের চৌমুহনী রাস্তা সংলগ্ন জনৈক জিলু মিয়ার দোকানের সামনে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় সুরুজ আলীর নিকটাত্মীয় মোঃ মনতাজ মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com