শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে মৃত ৩৪ সদস্যের পরিবারকে মরনোত্তর অনুদান

  • আপডেট টাইম রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মৃত ৩৪ জন শ্রমিকের পরিবারবর্গকে মরনোত্তর ১১ লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীর হলরুমে এ অনুদানের টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার এসএম মুরাদ আলী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ জেলা বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আওলাদ মিয়া, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক দিয়াদিছ মিয়া, সাংগঠনিক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আলী হোসেন মিয়া, কোষাধক্ষ্য মোঃ সেলিম মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাজু, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, সদস্য আহমেদ চৌধুরী ছায়েদ, হাজী ফরিদ মিয়া, লেচু মিয়া, খলিলুর রহমান ইকবাল, মোজাম্মেল হোসেন, আজিজুর রহমান, মোঃ সেলিম, আব্দুল আহাদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন-আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সর্বক্রেত্রে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। বাস টার্মিনালগুলোতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। শ্রমিকদের কল্যাণেও সরকার কাজ করেছে। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উন্নয়নে ২ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com