রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জ টমটম চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মনিকা সিনেমা হলের নিকট টমটমের চাপায় অমৃতা রবি দাস (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই সড়কে আধ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্দ জনতা। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। সে নিজগাঁও এলাকার সুরেশ রবি দাসের কন্যা। বিকেলে সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় একটি বেপরোয়া টমটম তাকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় সে মারা যায়। সদর থানার ওসি মাসুক আলী জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে অমৃতার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com