শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দিনারপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুম প্রাঙ্গণে সংসদ সদস্য মিলাদ গাজীর পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী ও যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহ তোফায়েল আহমদের সৌজন্যে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মূর্শেদ ইউ জামান রশীদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় সংবর্ধনা ও খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল হাই চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরউদ্দিন আহমদ (বীরপ্রতীক), দিনারপুর কলেজের অ্যাডহক কমিটির আহবায়ক আব্দুল মোহিত চৌধুরী, উপজেলা জাপার আহবায়ক আবুল খায়ের, আমীর চাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাশেম, নবীগঞ্জ প্রেসকøাবের সহসভাপতি এম এ মুহিত, দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য শফিউল আলম বজলু, জমশেদ আলী, দিনারপুর কলেজের প্রভাষক মোশারফ মিটু, বিদ্যালয়ের বর্তমান অভিভাবক সদস্য জাহেদ আহমদ, তোফাজ্জল চৌধুরী, মুহিবুর রহমান রুকুত, ইউপি সদস্য শাহ জুবায়ের আহমেদ। এসময় যুক্তরাজ্য থেকে মোবাইলের মাধ্যমে শাহ তোফায়েল আহমেদ ২ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার, আবুল কাশেম, মহসিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৯ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীসহ ৩৭৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এবং হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com