রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হাসপাতালের ৮ তলা ভবনটি নানা অপরাধীদের অভয়ারণ্যে

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের ৮ তলা ভবনটি নানা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দিনের বেলা চলে লুডুর নামে জুয়া ও সন্ধ্যার পর থেকে মাদক সেবনসহ চলে নানা অপরাধমূলক কাজ। এতে করে রোগীদের মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, এক বছর আগে ৮ তলা ভবনটি উদ্বোধন করা হয়। এরপর থেকে বেশ কিছুদিন ভবনগুলো বন্ধ ছিলো। তবে কিছু মাদকসেবী ও বখাটেদের দখলে ছিল ভবনটি। বর্তমানে এর ৩য় ও ৪র্থ তলায় রোগীদের ওয়ার্ডে পরিণত হয়েছে। কিন্তু নিচতলা দিনের বেলায় কিছু বখাটে যুবকরা দখল করে লুডুর নামে জুয়া এবং রাতের বেলা মাদক সেবন আমোদফূর্তি করে। রোগী ও তাদের স্বজনদের সমাগম থাকায় তারা থেকে যায় সন্দেহের বাইরে। তবে পুলিশ জানিয়েছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনে ব্যবস্থা নেব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com