রবিবার, ২৪ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জামিআ আরাবিয়া দিনারপুর মাদ্রাসার ৬৮তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪৪২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসার ৬৮তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাদ্রাসা প্রাঙ্গনে হাফিজ মাওলানা শায়েখ ফজলুর রহমান ও মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে দেশ বরেণ্য উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নছিহত করেন। সম্মেলনে বার্ষিক বাজেট পেশ করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ। সম্মেলনে বিগত সনে মাদ্রাসা বোর্ডে ১ম ও ২য় স্থান অর্জন কারী ৪ জন ছাত্রসহ এ প্লাস প্রাপ্ত ৬০ জন ছাত্রকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয় । অনুষ্ঠিত ইসলামী মহা সম্মেলনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রচুর সংখ্যক মুসল্লিয়ান অংশগ্রহণ করেন। সম্মেলনে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com