শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরামের ২০২২ কার্যকরি সনের নতুন পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সেস্থ ফুড ভিলেজ রেস্তোরাঁয় নতুন সভাপতি শেখ আব্দুল আউয়াল রাসেল-এর সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত দাস এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক কমিটি, কার্যনির্বাহী কমিটি এবং বৃন্দাবন সরকারি কলেজ কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২০২২ সনের নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দরা হলেন- সভাপতি শেখ আব্দুল আউয়াল রাসেল, সহ-সভাপতি আসাদুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি অনিক রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সৈকত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তু দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক রূপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী ত্বোহা, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন খান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নাহিদ চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ নুরুল ইসলাম কোহিনুর, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ নোমান আহমেদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাধন চন্দ্র গোপ, আইন বিষয়ক সম্পাদক এড. মোজাম্মেল হক, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সারওয়ার জাহান রাফি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রতন বৈদ্য, কার্যনির্বাহী সদস্য চিরঞ্জিত অধিকারী, কার্যনির্বাহী সদস্য মুমিনুল ইসলাম শুভ, বিশ্বজিৎ রায়, রুবেল মজুমদার, সম্মানিত সদস্য সাইদুর রহমান রুমন এবং মাহমুদুল হাসান। এছাড়াও তত্ত্বাবধায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন-তত্বাবধায়ক প্রধান শেখ সুলতান মোঃ কাউসার, তত্ত্বাবধায়ক সদস্য সজীব চন্দ্র গোপ, রিয়াজ আহমেদ পিয়াস, মোঃ কাউছার আহমেদ, বিদ্যুৎ শাহী আলম, মোহাম্মদ সামছুজ্জামান, মহিবুর রহমান শাহিন, সুমন চন্দ্র গোপ এবং কাজী মুছা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com