রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ॥ ৪শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা

  • আপডেট টাইম বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ রেষ্ট হাউজ ভাংচুরের ঘটনায় বিএনপির ৩/৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই রেষ্ট হাউজের কেয়ারটেকার আব্দুর রউফ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। জানা যায়, গত ২২ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে জেলা পরিষদ রেষ্ট হাউজের গ্লাস ভাংচুর করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। এ বিষয়ে সদর থানার ওসি মাসুক আলী জানান, মামলাটি দায়ের করার পর এফআইআর গণ্যে রুজু করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের অতি স্বত্তর গ্রেফতার করা হবে। তিনি আরও জানান, ইতোপূর্বেও পুলিশ বাদি হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে এবং কয়েকজনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com