শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শেখ হাসিনা দেশকে পুনরুদ্ধার করেছেন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, একাত্তরের ১৪ ডিসেম্বর আমরা আমাদের মেধাবী সন্তানদের হারিয়েছি। তাঁদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জাতিকে মেধাশূন্য করতে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতিসত্তার একটি বিপদজ্জনক ট্রাজেডি। এই ঘটনার পর আবার এদেশে পাকিস্তান কায়েম হয়েছিল। জাতির পিতার সুযোগ্য কন্যা, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পুনরুদ্ধার করেছেন। দেশকে উন্নয়ন-অগ্রগতির চূড়ায় নিয়ে গেছেন। কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। শহরের টাউন হল রোডস্থ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, হানাদার বাহিনী একাত্তর সালে তাদের পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তারই নীল নকশা অনুযায়ী আমরা হারিয়েছি মেধাবী সন্তানদের। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করি এবং তাদেরকে অন্তরে ধারণ নতুন প্রজন্মকে জানাই আমরা আলোর পৃথিবীতে বাঁচতে চাই। সভাটি পরিচালনা করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোঃ আবুল ফজল, অ্যাডভোকেট আফিল উদ্দিন, ডা. অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জাকির হোসেন চৌধুরী আসীম, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়¯’ টিটু, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মুকুল আচার্য্য, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রেজাউল মুহিত খান, ডা. দেবপদ রায়, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, অ্যাডভোকেট দেবাংশু দাসক গুপ্ত, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাডভোকেট নারদ গোপ, হাবিবুর রহমান খান, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, মোস্তফা কামাল আজাদ রাসেল, সাদিকুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com