বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচঙ্গের বৃক্ষ প্রেমিক চেয়ারম্যান হাজী আব্দুছ ছত্তারের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুছ ছত্তারের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। একাত্তর সনের দক্ষিণ বানিয়াচঙ্গ সংগ্রাম কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মহাগ্রাম বানিয়াচং সদরের বিলুপ্ত ২নং যাত্রাপাশা (বর্তমান ৩নং ও ৪নং) ইউ.পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ ছত্তার (হাজী সাহেব) এর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে মরহুমের হবিগঞ্জ শহরস্থ বাসায় ও গ্রামের বাড়ী বানিয়াচঙ্গে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হইবে। স্পষ্টভাষী হাজী আব্দুছ ছত্তার বৃটিশ বিরোধী আন্দোলন ও রেফারেন্ডামে ছিলেন অত্যন্ত সক্রিয়। মুক্তিযুদ্ধকালে তিনি সুনামগঞ্জের ব্যালাট ও টাকেরঘাট সাব-সেক্টরে সংগঠকের প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন। পঞ্চাশের দশকে তিনি নিজ বাড়ীতে যাত্রাপাশা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর বানিয়াচং গার্লস হাই স্কুল ও পরবর্তীতে ডাঃ ইলিয়াস একাডেমি প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা রাখেন। জনাব আলী কলেজ প্রতিষ্ঠায় তার অবদান কিংবদন্তিতুল্য। তিনি দীর্ঘদিন বানিয়াচং এল আর হাই স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন। তিনি বানিয়াচঙ্গ অঞ্চলে বৃক্ষরোপনে বিপ্লব ঘটিয়ে অনুকরণীয় ও অনুসরনীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যাহা এখনও বিভিন্ন সড়ক ও প্রতিষ্ঠানে দৃশ্যমান রয়েছে। তিনি জনগণকে ছেলে বা মেয়ে হলে দু’টি কড়ইগাছ রোপনে উদ্বুদ্ধ করতেন। এমনকি নিজে মানুষের বাড়ী বাড়ী গিয়ে বৃক্ষরোপন করে দিতেন। জনপ্রতিনিধি থাকাকালীন ট্যাক্স প্রদানে উৎসাহিত করার জন্য নিজেই মানুষের বাড়ীতে কলাগাছ রোপন করে দেওয়া ছিল তাহার নেশা। উল্লেখ্য, সাবেক ব্যাংকার আব্দুল মালেক এজাজ ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর পিতা মরহুম হাজী আব্দুছ ছত্তার ১৯৯৫ইং সালে হবিগঞ্জ শহরে বাণিজ্যিক এলাকাস্থ উত্তরা কমপ্লেক্সস্থ “লাভলী ভিলা” নিজ বাসভবনে সকাল ৭ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com