বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ের বুল্লা বাজার থেকে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের বুল্লা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি উদ্ধার করেছে র‌্যাব-৯। গতকাল সকাল গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা র‌্যাব-৯ একটি টিমকে সাথে নিয়ে বুল্লা বাজারে অভিযান পরিচালনা করে। ব্যবসায়ী অসিম মোদকের দোকান (অনিল স্টোর) থেকে বিপুল পরিমান নকল আকিজ উদ্ধার করা হয়। এ সময় নকল আকিজ বিড়ির সাথে নি¤œ মানের বাচ্চু বিড়ি ও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিড়িগুলো পরবর্তীতে পুড়িয়ে ফেলা হয়। এ ছাড়া অভিযান পরিচালনাকালে অনেক নকল বিড়ি বিক্রিতা দোকান বন্ধ করে পালিয়ে যান। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, বুল্লা বাজারে অভিযান চালিয়ে অনিল স্টোর থেকে বিপুল পরিমান নকল আকিজ বিড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় দোকান থেকে নকল ব্রান্ডরোল যুক্ত বিড়ি উদ্ধার করা হয়। তিনি বলেন-আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com