মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ভোট কারচুপির অভিযোগ করলেন ইউপি সদস্য আহমদ আলী পুণঃ ভোট গণনার দাবী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য পদপ্রার্থী সৈয়দ আহমদ আলী পাইকপাড়া সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রের প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেছেন। তিনি বলেন, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান মেম্বার আবুল কাশেম প্রভাবিত হয়ে ফলাফল পাল্টিয়ে ৮ ভোটের ব্যবধান দেখিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কাশেম (ফুটবল)কে কেন্দ্রে ঘোষণা না দিয়ে উপজেলা কন্টোল রুমে ঘোষনা দেয়া হয়। এ ব্যাপারে রিটার্নিং অফিসার বরাবরে আবেদন করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সকাল থেকেই বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বাউসা ইউপির ২নং ওয়ার্ডের পাইকপাড়া কেন্দ্রে শান্তিপুর্ণভাবেই সম্পন্ন হয়। ভোট গণনা কালে দেখা যায় মেম্বার প্রার্থী সৈয়দ আহমদ আলী তালা প্রতীক এগিয়ে রয়েছেন। তখনই ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান মেম্বার আবুল কাশেমের পক্ষে অবস্থান নিয়ে কেন্দ্রের বিদ্যুৎ বন্ধ করে তালা প্রতীকের ব্যালট পেপার প্রতিপক্ষ ফুটবল প্রতীকের ব্যালট পেপারের বান্ডিলের ভিতর ঢুকিয়ে ৮টি ভোটের ব্যবধান দেখিয়ে আবুল কাশেমকে বিজয়ী ঘোষণা করা হয়। তাও আবার কেন্দ্রে ঘোষণা না দিয়ে উপজেলা কন্ট্রল রুমে এসে সেই ঘোষণা দেয়া হয়। এছাড়া উক্ত প্রিজাইটিং অফিসার চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদের ফলাফল শীটে প্রাপ্ত ভোটের হিসাবে গড়মিল রয়েছে। চেয়ারম্যান পদের শীটে দেখিয়েছেন কাস্টিং ভোট ১ হাজার ৪১৮টি, মহিলা মেম্বার শীটে ১ হাজার ৪২০টি ও মেম্বার পদের শীটে ১ হাজার ৪১৯ ভোট দেখানো হয়েছে। ফলে এনিয়ে বির্তকের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে পরাজিত প্রার্থী সৈয়দ আহমদ আলী কারচুপির অভিযোগ এনে আইনের আশ্রয় নিবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com