মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে শীতের আগমনে জমে উঠেছে পুরান কাপড়ের ব্যবসা

  • আপডেট টাইম রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫০৪ বা পড়া হয়েছে

রাহিম আহমেদ ॥ কড়া নাড়ছে শীত। সারা দিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। তবে এখনো জেঁকে বসেনি শীত। কিন্তু শীত মোকাবিলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। বাজারে আসতে শুরু করেছে গরম কাপড়। হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে শীতবস্ত্রের বাজার। শহরের পৌর হকার্স মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, এখানকার হকার্স (পুরান মালের) বিপণিবিতানগুলোতে শীতের পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। এ বছর শহরের মেইন রোডের পূর্ণ নির্মান কাজ চলার কারণে অনেক এলাকায় ফুটপাতে ও রাস্তার পাশে ভ্যানগাড়িতে খুব একটা বিক্রি হচ্ছে না শীতের পোশাক। পৌর হকার্স মার্কেটের (পুরান মালের) প্রায় সব দোকানেই কম-বেশি উঠেছে শীতের কাপড়। ক্রেতাদের পছন্দের ওপর ভিত্তি করে বিক্রেতারা সাজিয়েছেন পসরা। উলের তৈরি সোয়েটার, চাদর, জ্যাকেট, ব্লেজার, মাফলার, টুপি কিংবা হাতমোজা সবই মিলছে এখানে। বিক্রিও চলছে দেদারসে। দোকানিরা জানালেন, অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতবস্ত্রের কেনাবেচা। আর এক সপ্তাহ ধরে জমে উঠেছে খুচরা বিক্রির বাজার। প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা।
হকার্স মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, ‘শীত আসার আগে এই দোকানে শার্ট-প্যান্ট ও টি-শার্ট বিক্রি হতো। কিন্তু শীতের সময় আমরা গরম কাপড় বিক্রি শুরু করি।’ নতুনের পাশাপাশি হকার্স মার্কেটে বিক্রি হচ্ছে পুরোনো শীতের কাপড়ও। দামে সস্তা হওয়ায় নি¤œবিত্তের ক্রেতাদের কাছে এই কাপড়ের চাহিদা বেশি। পৌর হকার্স মার্কেটে (পুরান মালের) দোকানে মেয়েদের সোয়েটারের দাম মানভেদে ১০০ থেকে ৫০০ টাকা, ছেলেদের সোয়েটার ৫০ থেকে ৪০০ টাকা, ছেলেদের জ্যাকেট ১৫০ থেকে ৪০০০ টাকা, বাচ্চাদের সোয়েটার ৩০ থেকে ৬০০ টাকা, হাতের মোজা ৩০ থেকে ১৫০ টাকা। এ ছাড়া এখানে মানভেদে সাধারণ টুপি ৪০ থেকে ১০০ টাকা ও মাফলার ৫০ থেকে ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের কাপড়ের পাশাপাশি বিক্রি বেড়েছে কম্বলের। পৌর হকার্স মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, ‘বিক্রি শুরু হয়েছে কম্বলের তাই প্রতিবারের মতো আমি এবার কম্বল তুললাম দোকানে। বিক্রি ভালো হচ্ছে।’ এসময় একজন ক্রেতা জানান, মানভেদে বিভিন্ন কম্বল ১০০ থেকে শুরু করে ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে তাই এখানে কেনাকাটা করতে আসলাম । শহরতলীর পৈল গ্রামের করিম রহমান হকার্স মার্কেটে এসেছিলেন শীতের কাপড় কিনতে। গতকাল শনিবার সন্ধ্যায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানালেন, ‘হঠাৎ করে শীত নেমে গেলে গরম কাপড়ের দামও বেড়ে যাবে, তাই আগেভাগেই কাপড় কিনে নিতে এখানে আসা।’ শীতের কাপড় প্রসঙ্গে একজন ব্যবসায়ী বলেন, ‘গত বছর করোনা অস্থিরতার কারণে আমাদের শীতবস্ত্রের বেচাকেনা কম ছিল। আশা করছি, এবার ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।’

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com