বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ শহরে সন্দেহভাজন আটক যুবককে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে চৌধুরী বাজারে সার্বজনীন পূজাম-পের পাশে ঘুরাফেরা করার সময় পবিত্র কোরআন শরিফসহ সন্দেহভাজন আটক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৫১ ধারায় মামলা করেছে। এর আগে তাকে গত শুক্রবার বিকাল ৪টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, ওই যুবক শুক্রবার বিকেলে ম-পের আশপাশে ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন নারী বিষয়টি অন্যদের জানান। এরপর স্থানীয়রা তাকে আটক করলে তার ব্যাগে একটি কোরআন শরীফ পাওয়া যায়। স্থানীয়রা ওই যুবকের নাম, পরিচয় জিজ্ঞেস করলে সে জানায় তার নাম মিজান ও বাড়ি নোয়াখালীতে। এক পর্যায়ে সে নিজেকে পাগল দাবি করে। পরে পুলিশকে খবর দেয়া হয়। চৌধুরীবাজার ফাঁড়ি থেকে পুলিশ এসে ওই যুবককে ফাঁড়িতে নিয়ে যায়। গত শুক্রবার রাত ৮টায় সদর থানার ওসি মাসুক আলী, ডিবির ওসি আল আমিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশ সুপার এসএম মুরাদ আলি সদর থানায় এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com