শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরের ইনাতাবাদ এলাকায় বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় এক বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে। জানা যায়, গত বৃহস্পতিবার ওই এলাকার চৌধুরী ভবনের ভাড়াটিয়া সোমা খান বাসার দরজা লক করে চুনারুঘাটের বাড়িতে যান। গতকাল শনিবার বিকেলে এসে দেখেন তার দরজার লক ভাঙা এবং ঘরের জিনিস পত্র এলোমেলো হয়ে পড়ে আছে। এ ছাড়া স্টিলের আলমিরার তালা ভাঙ্গা। এতে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। তিনি আরও জানান, তার ঘরে থাকা নগদ, ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র চোরের দল নিয়ে গেছে। সচেতন মহল জানান, শীত আসার সাথে সাথেই হবিগঞ্জসহ আশপাশের এলাকায় বাসা-বাড়িতে চুরি বৃদ্ধি পায়। তাই তারা রাতের বেলা আইন শৃঙ্খলাবাহিনীর জোরালো টহল দাবি করেন। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com