মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”। এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে থানা প্রাঙ্গনে শেষ হয়েছে। পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের সভাপতিত্বে ও এসআই সমীরণ চন্দ্র দাশ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গবিন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, নবীগঞ্জ থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম, ওসি অপারেশন আব্দুল কাইয়ূম, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবজল হোসেন, সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান মাখন, ফজল আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সরওয়ার শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, তুহিন আলম রেজুয়ান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় বক্তারা বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com