বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বাসায় দুর্বৃত্তের হামলা ॥ আহত ২

  • আপডেট টাইম শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় অবস্থিত চৌধুরী ভিলায় (মাতৃছায়া কেজি এন্ড হাইস্কুল)- এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হল, নায়েব আলী (৩২) ও মনছুর আহমেদ (৪০)।
জানা যায়, ডাকঘর এলাকায় অবস্থিত চৌধুরী ভিলার মালিক মোজাহিদ মিয়ার সাথে মায়ের সম্পত্তির ভাগ নিয়ে তার ভাগিনা কাজী জিয়া উদ্দিন জুহিনের বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায়ই জুহিন তার মামা মোজাহিদ মিয়াকে গালমন্দসহ মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় জুহিনসহ তার সঙ্গীয়রা চৌধুরী ভিলায় যায়। এ সময় মোজাহিদ মিয়ার ভাতিজা মনছুর আহমেদের সাথে জুহিনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হামলায় নায়েব আলী ও মনছুর আহমেদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত দৌস মোহাম্মদ জানান, মামা ভাগিনার সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com