রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

স্বল্প জীবনকালের অধিক ফলনশীল জাতের ধান চাষে উদ্ধুদ্ধকরণে এসেড হবিগঞ্জ, ব্রি ও জাইকার চুক্তি

  • আপডেট টাইম সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাওরাঞ্চলের কৃষককে স্বল্প জীবনকালের অধিক ফলনশীল জাতের ধান চাষে উদ্ধুদ্ধকরণে সহায়তার লক্ষ্যে জাইকার সাথে এসেড হবিগঞ্জ ও বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এই চুক্তি সাক্ষরিত হয়। জাইকা’র পক্ষে বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ সাহেকি তাকেশি, ধান গবেষনা ইনস্টিটিউটের পক্ষে হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মো. মোজাম্মেল হক এবং এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী স্বাক্ষর করেন। পরে তিনি হাওর এলাকায় চাষ উপযোগী বিভিন্ন জাতের ধানের পরিক্ষণ মাঠ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাইকা বাংলাদেশের ডিজাস্টার রিস্ক রিডাক্সন এন্ড কাইমেট চেঞ্জ বিষয়ক রিপ্রেজেনটেটিভ ইতো ডাইসোকে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ অফিসের বিজ্ঞানী ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্লোবাল ওয়াটার পার্টনারশীপ কার্যক্রমের প্রেসিডেন্ট প্রকৌশলী মশিউর রহমান ও এলজিইডি’র স্মল স্কেল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকসহ দেশী বিদেশী বিশেষজ্ঞ এবং ব্রি’র কৃষি বিজ্ঞানীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com