মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওসিকে শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম নবীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ

  • আপডেট টাইম বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (ইঘঔঋ) এর পক্ষ থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম ও থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের সভাপতি সংকর চন্দ্র পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবির চন্দ্র পাল এর সার্বিক তত্বাবধানে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। এর আগে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম কে ফুলের শুভেচ্ছা সহ সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর একঝাঁক তরুণ ও কর্মঠ সংবাদকর্মী বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। ফুলের শুভেচ্ছা প্রধানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের উপদেষ্টা ইকবাল বাহার তালুকদার, হাজ্বী ছাদেক মিয়া, আরজু মিয়া, সাবেক মেম্বার সিজিল মিয়া, সহ সভাপতি দিলবাহার আহমদ দিলকাছ, বদরুল ইসলাম, সুমন পাল, সুরঞ্জন সূত্র ধর, শাহ আকবর আলী, প্রমেশ চন্দ্র পাল, গোলাম দস্তগির, স্বপন রবি দাশ, প্রদিপ চন্দ্র দাস, রিপা রাণী পাল প্রমুখ। সার্বিক সহযোগিতায়, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সেলিম উদ্দিন ও হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক আউয়াল মিয়া সহ বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com