বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি নাসির গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি আব্দুল নাসির খানকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার দিবাগত রাতে থানার পুরাতন বাজার বটতলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নাসির বানিয়াচং উপজেলার দৌলতপুর এলাকার মৃত আশ্রব আলীর ছেলে। র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, আব্দুল নাসির খানের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা রয়েছে। মামলার পর থেকে নাসির পলাতক ছিল। গ্রেপ্তারের পর তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কামরুজ্জামান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com