বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে আরডি হলের সামন থেকে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফীর আরডি হলের সামন থেকে আহাদ আখঞ্জি (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার গডফাদার বাবু রায় পালিয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে সদর মডেল থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আহাদকে আটক করে। তখন তার প্যান্টের পকেট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের সাবাজ আলী আখঞ্জির পুত্র। পুলিশ জানায়, উত্তর শ্যামলী এলাকার গোপীনাথের পুত্র বাবু একজন চিহ্নিত মাদক বিক্রেতা। সে যুবকদের দিয়ে শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে সমাজ ধংস করে দিচ্ছে। বিষয়টি পুলিশের নজরে এলে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় বাবু ও আহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আহাদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বাবুকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com