বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইংল্যান্ড সফররত এমপি আবু জাহিরকে মানচেষ্টারে নাগরিক সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০১৪
  • ৬৬২ বা পড়া হয়েছে

ইংল্যান্ড প্রতিনিধি ॥ ইংল্যান্ড সফররত সংসদ সদস্য এবং বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব আবু জাহিরকে সংবর্ধনা দিয়েছে সর্বোইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ নর্থ ওয়েস্ট রিজিয়ন।
image(1)গত ২৩ জুন যুক্তরাজ্যের মানচেস্টার শহরে একটি কমিউনিটি সেন্টারে নাগরিক সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সর্বোইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ নর্থ ওয়েস্ট রিজিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নান মনাফ। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবীদ ডক্টর মোহাম্মদ শাহ নেওয়াজের সার্বিক তত্বাবধানে এবং সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে সর্বো-ইউরোপিয়ান বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাড়াও উক্ত সংবর্ধণা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ শাহ্ নেওয়াজ, আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ এমবিই, আলহাজ্ব সাজ্জাদ খান, জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, ওল্ডহাম আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ্ জাহান, আমির চান কমপ্লেক্সের সত্বাধিকারী আবুল কাশেম, মানচেস্টার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, মানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি শাহ্ আহমদ মুনীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহমেদ, ওল্ডহাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, মানচেস্টার যুবলীগের সভাপতি মোহাম্মদ সামসু মিয়া,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কায়ছার, হাইড যুবলীগের সভাপতি মোহাম্মদ সমুজ ইকবাল, লীডস যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহ্ সুহেল আহমেদ, ব্রাডফোর্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ এনাম হুসাইন, মোহাম্মদ মুসা, আব্দুল কালাম, সৈয়দ মাজেদুল আলী, লুতফুর রহমান, আব্দুল কালাম, দেওয়ান নুর, ওয়েস কামালী প্রমূখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবু জাহির এম.পি বাংলাদেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিবরণ দেন এবং প্রবাসীদের দেশে আরো বেশী বেশী বিনিয়োগের আহবান জানান। তিনি তাকে সংবর্ধণা প্রদান করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com