বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

৫৪৪ দিন পর নবীগঞ্জ উপজেলা স্কুল-কলেজে বাজল ঘন্টা

  • আপডেট টাইম সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ দীর্ঘ অপেক্ষা আর শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে প্রায় দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকরে তালা খোলায় দপ্তরির হাতুড়িতে বেজে উঠেছে ঘন্টার আওয়াজ। ৫৪৪ দিন পর স্কুল খোলায় চোখে-মুখে উচ্ছ্বাস নিয়ে স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা হয়ে উঠেছে মুখরিত। চিৎকার, আর বাঁধভাঙা জোয়ারে আনন্দের বহিঃপ্রকাশ তাদের। ঢং ঢং করে বাজলো ঘণ্টাধ্বনি। সবাই ঢুকলো শ্রেণিকক্ষে। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা গেছে। সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মেনে পাঠদান শুরু করেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় মুখরিত হতে থাকে স্কুল ও কলেজ গুলো। করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা।
নবীগঞ্জ পৌর শহরের নবীগঞ্জ জেকে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজনীন রোববার সকালে ক্লাসে এসে বান্ধবীদের জড়িয়ে ধরে আনন্দে বিমোহিত। সে জানায়, ঘরে বসে মনমরা হয়ে গেছি। আজকে মনে হচ্ছে ঈদের দিন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দেখে মনে হচ্ছে খাঁচা থেকে মুক্ত পাখি তারা। একে অপরের সঙ্গে আনন্দের অনুভূতি ভাগাভাগি করছে। তবে, অবশ্যই স্বাস্থ্য বিধির বিষয়ে যথাযথ নজর রাখা হয়েছে।
সরজমিনে উপজেলার নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, হোমল্যান্ড আইডিয়াল স্কুলসহ বিভিন্ন প্রাইমারী স্কুলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের প্রবেশমুখে সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপাসহ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীরাও অনেকদিন পর শিক্ষাঙ্গনে ফিরতে পেরে উদ্বেলিত। উপজেলার প্রাইমারী প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম বলেন, সরকারের ঘোষিত সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে পাঠদানের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া ছিল। আজ থেকে যথারীতি ক্লাস চলবে। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের কলতানে মুখরিত শ্রেণিকরে দৃশ্য দেখে শিক্ষকদের মধ্যেও কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন বলেন, ইতোমধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে সরকারের নির্দেশনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় চলাকালীন স্বাস্থ্য বিধি মানার বিষয়ে মনিটরিং করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com