রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে মহাসড়কে প্রাইভেট কারের চাপায় যুবকের প্রাণহানি

  • আপডেট টাইম সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দ্রুতগতির প্রাইভেট কারের চাপায় সাইদুল ইসলাম (২৬) নামের মোটরসাইকেল আরোহী এক যুবকের ঘটনাস্থলেই প্রাণহানি হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ডুবাঐ বাজারের আখঞ্জী ফিলিং স্টেশনস্থ ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘটনাটি ঘটে। নিহত যুবক মৌলভীবাজার জেলার সদরস্থ কলিমাবাদ এলাকার সুজন মিয়ার পুত্র। এ দূর্ঘটনায় মোটরসাইকেল চালক একই এলাকার আলিম বখ্ত আনছারীর পুত্র রানা আনছারী (৩০) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইদুল ইসলাম ও রানা আনছারী একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করতেন। রবিবার কর্মের প্রয়োজনে মোটরসাইকেল যোগে (মৌলভীবাজার-ল-১১-২৯৭৭) নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে আসেন। পরে কর্ম সম্পাদন শেষে ফেরার পথে বাহুবল উপজেলা ডুবাঐ বাজারের আখঞ্জী ফিলিং স্টেশনের নিকট পৌছালে সামনে থাকা অটোরিক্সায় ধাক্কা লাগে। এতে মোটরসাইলের আরোহী সাইদুল ইসলাম ঢাকা-সিলেট মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা দ্রতগতির প্রাইভেট কার সাইদুলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাইদুলের প্রাণহানি ঘটে। অন্যদিকে চালক রানা আনছারী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পরে আহত হন। তাৎনিক আশপাশ থেকে আসা লোকজন রানাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com