বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রজবপুর গ্রামে হাত কেটে নেয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রজবপুর গ্রামে হাত কেটে নেয়ার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। থানায় মামলা না নেওয়ায় ওই গ্রামের মৃত দরবেশ আলীর স্ত্রী আমিনা খাতুন বাদি হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে এফআইর গণ্যে রুজু করার জন্য সদর ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হল, মৃত চেরাগ আলীর পুত্র সাইদুর মিয়া, রজব আলীর পুত্র লেচু মিয়া, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, আবিদ মিয়া, মুজিবুর রহমান, আরব আলীসহ ৫/৬ জন। মামলার বিবরনে জানা যায়, ২০ আগষ্ট দুপুরের দিকে তেঘরিয়া ইউনিয়নের পেরিখালের মুখে ঝিটকা যাবার রাস্তায় উল্লেখিতরা সোহেল মিয়াকে দেশীয় অস্ত্র নিয়ে আটক করে তার হাত কেটে তারা উল্লাস করে চলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসি জানান, মামলা এখনও পাইনি। পাওয়ার পর আদালতের নির্দেশ মতে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com