বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচঙ্গে জলমহালের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সংঘর্ষে যুবক খুন

  • আপডেট টাইম রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৬৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মৎস্য সমিতির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ষে ১ জন নিহত হয়েছে। গুরুতর আহত এক বৃদ্ধাকে মুখে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ আগষ্ট) বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের পূর্ব পুকড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৎস্য সমিতির টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একই গ্রামের ইউনুছ আলী এবং মন্নর আলী গংগদের মধ্যে কথা কাটাকাটি হয় সকাল ১০ টার দিকে। এক পর্য্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষে গুরুতর আহত ইউনুছ আলী (২২) কে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ইউনুছ পূর্ব পুকড়া গ্রামের মাজেদ আলীর ছেলে। এদিকে গুরুতর অপর আহত নিহত ইউনুছ এর মা মিনা বেগমকে মুমুর্ষবস্থায় সিলেট প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনাকে কেন্দ্র করে আর যেন কোন অনাকাড়িখত ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com