বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ৩ জনকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতরভাবে আহত নূর হোসেন (৬২), রিপা বেগম (২২), মৌসুমী (২৩) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্য আহতদেরকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট সন্ধ্যা ৭ টায় বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথমরেখ গ্রামের নূর হোসেন ও রহিম মিয়ার মধ্যে পূর্ব বিরোধের সূত্রে দু‘পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে রহিম মিয়ার লোকজন গুরুতর আহত নূর হোসেন সহ তার পক্ষের মেয়ে ছেলেকে মারপিট করে গুরুতরভাবে আহত করে। এ ঘটনায় বানিয়াচং থানা পুলিশ রহিম মিয়ার পরে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বানিয়াচং থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু‘জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com