মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান কমলের স্মরণে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেকলীগের শোক সভা ও মাক্স বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান কমলের স্মরণে শোক সভা দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ। গতকাল বাদ যোহর হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমর কুমার দাশ পলাশ, রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রউফ, মাখন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, আহসানুল হক সুজা, জাতীয় পরিষদ সদস্য আব্দুল আওয়াল দুদু, সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, বাবুল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান সানি। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শিরুল চৌধুরী, ডাঃ বিশ্বজিত আচার্য্য, মোঃ মিজান, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসাইন আহমেদ লিটন, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা পদাংক পাল চৌধুরী, মহিনুল ইমরান, বখতিয়ার আহমেদ অপু, জামান রাকিব, রাজিব শীল, তাপস বণিক, মানিক দাশ, অন্তু রায় জুনাক প্রমূখ। আলোচনা সভা শেষে মরহুম মিজানুর রহমান কমলের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে মোনাজাত করেন মাওলানা মোঃ সেলিম। এর পূর্বে সকাল সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবকলীগ নেতারা উন্নতমানের ১ হাজার মাক্স বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সেলিম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com