স্টাফ রিপোর্টার ॥ টমটমে বসাকে কেন্দ্র করে দুই নারীর বিরোধের জেরে শহরের উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁবাড়ির লোকজনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষ ও কিশোরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টমটমে বসাকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে তা দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মাসুক (৫৮), মেহেদী (২৮), ফরহাদ (২৬), জুয়েল (৩০), সামিউল খান (৪২), মনু খান (৪৫), সিরাজুল (৩৫), ইব্রাহিম খান (২৮), লাদেন খান (২৮), দৌলত খান (২৪), জালাল খান (২৫), হাফিজুল খান (২৫), জাবেদ খান (২৯), লকুজ (৪৫), নিহাদ (২২), আফজল খান (৩৮), কামাল খান (৪৫), মতুজ খান (৩০), কামরুল (৩০), রোহান (১৮), আশরাফল (৯), সালমান (১৪), হুসাইন (১৬), আনফর (৪৫), আহাদ (৪৯), তাজুল (৩৫), তানিয়া (২৫), সোহান (১৮), সোহেল (৩৫), এনাম খান (৪০), জানু মিয়া, (৪০), সামসুল খান (৩৭), সানি (২৪) ও সুজন (৩০)।