শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে একদিনে ৩৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৭০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একদিনে সর্বোচ্চ ৩৪৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। শনিবার দিবাগত রাতে সিলেটের ল্যাব থেকে এ রিপোর্ট আসে। রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, এ যাবত এটিই একদিনে সর্বোচ্চ সনাক্ত। এর আগে একদিনে আর এতো রোগী সনাক্ত হননি। সনাক্তের হার ৪৩ দশমিক ৯ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা থেকে মোট ৭৯২টি নমুনা পরিক্ষার জন্য সিলেটের ল্যাবে প্রেরণ করা হয়েছিল। গতকাল রাতে ৩৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া গেছে বলে রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১৫৭ জন, চুনারুঘাট উপজেলার ৬৪ জন, মাধবপুর উপজেলার ৪৯ জন, নবীগঞ্জ উপজেলার ৪১ জন, বানিয়াচং উপজেলার ২৩ জন, বাহুবল উপজেলার ৯ জন, লাখাই উপজেলার ২ জন এবং আজমিরীগঞ্জ উপজেলার ৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৪৩ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ’ জন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com