বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ডুবা থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে নিখোঁজের ৩দিন পর মিনহাজ মিয়া (৫) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও (নোয়াগাঁও) গ্রামে বাড়ির পার্শ্ববর্তী ডুবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিনহাজ মিয়া উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আতিক উল্লা বেশ কয়েক বছর পূর্বে মারা যান। এরপর থেকে ছেলে মিনহাজকে নিয়ে মা নেহা বেগম মিনহাজের নানাবাড়ি উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও (নোয়াগাঁও) গ্রামে বসবাস করে আসছেন।
গত ১৯ জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিনহাজের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে শিশু মিনহাজকে না পেয়ে মা নেহা বেগম ২০ জুলাই রাতে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর থেকে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সমরীণ দাশের নেতৃত্বে একদল পুলিশ তদন্তে নামে।
গত বৃহস্পতিবার ২২ জুলাই দুপুরে একদল পুলিশ সরেজমিনে বাড়ির আশপাশের এলাকা পরিদর্শন করে। এসময় বাড়ির পার্শ্ববর্তী একটি ডুবা থেকে শিশু মিনহাজ মৃতদেহ উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, শিশু মিনহাজ ৩ দিন আগে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডুবা থেকে শিশু মিনহাজের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com