বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচঙ্গে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে রিপন বৈষ্ণব ও বাবুল বৈষ্ণব নামে ২ জেলের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল সাড়ে ৬টার সময় দৌলতপুর ইউনিয়নের করচা হাওরে মাছ ধরছিলন ওই দুই জেলে। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে হাওরে ভয়ানক পরিবেশের স্থৃ হয়। আচমকা বজ্রপাত এসে মাছ ধরারত ওই দুই জেলের উপর আঘাতহানে। এতে ঘটনাস্থলেই মারা যান করচা গ্রামের নগরবাসী বৈষ্ণব এর ছেলে রিপন বৈষ্ণব (২৮) এবং একই ইউনিয়নের কবিরপুর গ্রামের নিশিকান্ত বৈষ্ণব এর ছেলে বাবুল বৈষ্ণব (৪০)। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com