শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ধুলিয়াখালে সড়ক দূর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ-মাধবপুর DSC06245 copyবাইপাস সড়কের ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-সকালে হবিগঞ্জ থেকে মাধবপুরগামী যাত্রীবাহী একটি লোকাল বাস ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে ইব্রাহিম মিয়া (১৮), কিতাব আলী (৪০), আবু বক্কর (৩৫), পলাশ মিয়া (৩০), সালমা খাতুন (৩৫), ফারুক মিয়া (৪৫), নুর মিয়া (৬৫), মাহমুদা খাতুন (৩০), আহাদ মিয়া (৪৫), আব্দুল মালেক (৫০), শেফালী আক্তার (২৫), আফরোজ মিয়া (৪০), রিনা খাতুন (৩০), রোকেয়া সুলতানা (২০), সাইফুল হোসেন (৪০), আছিয়া খাতুন (৩০), সেলিম মিয়া (৩৫), শাহ আলম (৩২), আব্দুল হালিম (৬৫) ও সায়েরা খাতুনকে (২০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com