শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে প্রথম বারই ড্রাগণ চাষ করে সফল আব্দুল্লাহ

  • আপডেট টাইম রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৬৪ বা পড়া হয়েছে

মোঃ তানভীর হোসেন ॥ বাড়ির আঙিনায় চারদিকে সবুজের সমারোহ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন গাছ। সবুজ গাছে শোভা পাচ্ছে গোলাপি, লাল আর সবুজ ফল। স্বপ্নীল পরিপাটি এ বাগানটি গড়ে তুলেছেন বাহুবল উপজেলার চাষি আব্দুল্লাহ। নিজ বাড়ির আঙিনায় বিদেশি ফলের চাষ করে সফলতা দেখিয়েছেন তিনি। উপজেলার প্রথম ড্রাগন চাষি আব্দুল্লাহ। উপজেলার লামাতাসী ইউনিয়নের চিলামী গ্রামের চাষি আব্দুল্লা। মাত্র ১৫ শতাংশ জমিতে ১০৪ টি ড্রাগনের চারা লাগিয়ে প্রথম বারের মতো তার যাত্রা শুরু। দেশের বিভিন্ন জায়গায় থেকে ফলপ্রেমীদের কাছে তিনি ফল সরবরাহ করছেন। আর এই ড্রাগন চাষেই নিজে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজের উপজেলায় ড্রাগন চাষের বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে কৃষিক্ষেত্রে অনন্য অবদান রাখছেন আব্দুল্লাহ। ফলন ও লাভ ভালো হওয়ায় চাষের পরিধি বাড়ানোর কথাও জানান আব্দুল্লাহ। আব্দুল্লাহ জানান, তার ক্ষেতের এক একটি ড্রাগন ফল ৭/৮শ গ্রাম পর্যন্ত ওজনের হয়। বাগান থেকে প্রতি কেজি ড্রাগন ৫শ টাকা পাইকারি দরে বিক্রি করেন। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তার বাগান থেকে ড্রাগন কিনে নেন। আব্দুল্লাহ বলেন, শীত মৌসুমে প্রায় চার মাস ছাড়া বছরের বাকি ৮ মাস ড্রাগনের ফলন অব্যাহত থাকে। ১৫ দিন পরপর ফল তোলা যায়। সফল এ ড্রাগন চাষি জানান, বাহুবল উপজেলায় তিনি প্রথম ড্রাগন চাষ শুরু করেন। তার দেখাদেখি এখন অনেকেই এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকেই আমার কাছে আসছে বাগান তৈরির পরামর্শের জন্য। বাহুবল উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শামীমুল হক শামীম বলেন, অন্য ফসলের তুলনায় ড্রাগন চাষ লাভজনক। চারা লাগানোর এক বছরের মধ্যে ফল আসতে শুরু করে। আব্দুল্লাহর বাগানে ১৫ মাসে ফল আসে। তিনি এখানে প্রথম এই ড্রাগন চাষ শুরু করেন। তার দেখাদেখি এখন অনেকেই ড্রাগন চাষে ঝুঁকছেন। কৃষি কর্মকর্তা আরো বলেন, পুষ্টিগুণ, আকার-আকৃতি ও দামের কারণে বাজারে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। ক্যাকটাস জাতীয় গাছ হওয়ায় রোগ বালাইও কম। তাই চাষিরা সহজে এই ফল চাষ করতে পারে। প্রাকৃতিক সার ও সেচ ছাড়া ড্রাগন চাষে নেই বাড়তি খরচ। চারা রোপণের পর বছর পেরোতেই ফলন আসা শুরু হয়। কৃষি বিভাগের সহায়তা পেলে বাহুবল উপজেলায় আব্দুল্লাহ’র মতো নিজ উদ্যোগে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে চাষীদের আগ্রহ আরও বাড়বে মনে করেন এখানকার কৃষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com