মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

এমপি আবু জাহির ও তাঁর স্ত্রীর রোগ মুক্তি কামনায় জেলা আ.লীগের দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার শহরের বায়তুল আমান জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে করোনা ভাইরাসে আক্রান্ত এমপি আবু জাহির, তাঁর সহধর্মিনী আলেয়া আক্তার, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তাঁর স্বামী অতিরিক্ত সচিব মোঃ শরিফুল ইসলাম এর আশু রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনোয়ার আলী, মোঃ সজিব আলী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, হুমায়ুন কবীর রেজা, মোস্তফা কামাল আজাদ রাসেল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিক, ফেরদৌস আহমেদ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মহিবুর রহমান মাহী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাইফী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com