রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে গ্যাসের দাবীতে দীঘলবাকে ৪১ গ্রামের নেতাদের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে বিবিয়ানার গ্যাসের দাবীতে আবারোও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়নবাসী। গ্যাস আদায় না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে ন্যায্য অধিকার আদায় করে নেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন ইউনিয়নের সর্বদলীয় নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়নের ৪১টি গ্রামের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ বৈঠক করেন। দীঘলবাক ইউনিয়ন পরিষদ হল রোমে চেয়ারম্যান ছালিক মিয়ার সভাপতিত্বে ও স্থানীয় মানবাধিকার নেতা এম এম খছরুর পরিচালনায় উক্ত বৈঠকে বক্তব্য রাখেন, দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, সাধারন সম্পাদক মোঃ সুজাত মিয়া চৌধুরী, দীঘলবাক ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা বাহার আলী, হাজী আব্দুর রউপ, ইউপি সদস্য সিরাজ মিয়া, ফখরু মিয়া, আবুল কালাম, ডাক্তার সুপান মিয়া, শাহ আসক আলী, আয়ুব আলী, লেচু মিয়া, দুলন মিয়া, শামিম আহমদ, সমছু মিয়া, আনহার মিয়া, মদরিছ মিয়া, বিদ্যা বাবু, এমদাদুল হক, আবাব মিয়া, হান্নান মিয়া, জাকির হোসেন চৌধুরী, শেখর দেব, সিরাজুল ইসলাম, শাহিনুর প্রমুখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী রোববার সকাল ১০টায় আবারোও একটি বর্ধিত সভার ডাক দিয়েছে ইউনিয়নবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com