বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গ্যাসের দাম বাড়ানোর চক্রান্ত রুখে দাঁড়াও-কমিউনিস্ট পার্টি

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১২ কেজি সিলিন্ডার গ্যাস ৮৪২ টাকায় দিতে হবে, গণশুনানীর নামে গ্যাসের দাম বাড়ানো চলবে না। হবিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ অফিসে অনিয়ম-দূর্নীতি ও হয়রানী বন্ধ কর। হবিগঞ্জ শহরের প্রধান সড়কের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন কর- উল্লেখিত দাবিসমূহ যথাযথ কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে গতকাল ২৬ জুন শনিবার বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন-সিপিবি নেতা জেলা বারের সিনিয়র আইনজীবী এড. মুখলেছুর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এড. রনধীর দাশ। দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা বাসদ নেতা এড, জুনায়েদ আহমেদ। উপস্থিত ছিলেন-সিপিবি নেতা আজমান আহমেদ, সামছু মিয়া, বিষ্ণু সরকার, জন্টু সরকার, উদীচী নেতা মাসুদ পারভেজ, জয়দ্বীপ সাহা, মোঃ কাজল মিয়া, মোঃ আলী হোসেন, শৈলেন সরকার, রফিকুল ইসলাম, সুজিত দাশ, অলক দাশ প্রমুখ। বক্তাগণ সরকারের রাষ্ট্র পরিচালনায় ভুলনীতি ও স্বজনপ্রীতির তীব্র সমালোচনা করেন এবং বলেন, দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে কার্যত দৃশ্যমান কঠোর ব্যবস্থা দেখা যাচ্ছে না। দেশের মালিক জনগণ আজ অধিকার হারা। অফিস আদালতে জনগণ সম্মান পায় না। অটোরিক্সা, ভ্যান বন্ধ করার ষড়যন্ত্র চলছে। ৫০ লক্ষ পরিবারের সদস্যদের বেকার করে সরকার কাদেরকে খুশি করতে চায়। তাই সকল পেশার শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাবি আদায়ের লড়াই চালিয়ে যেতে হবে। এজন্য বামপন্থী শক্তি কমিউনিস্ট পার্টির পতাকাতলে সবাইকে সমবেত হওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com