মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আজ অটোরিক্সা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাটারি চালিত অটোরিক্সা, অটো ভ্যান বন্ধে সরকারি সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে নাম্বার প্লেইট প্রদানের দাবিতে ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক শ্রমিক ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আরডি হল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। গতকাল রাত ৮টায় ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহসম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় জেলা কমিটির নিয়মিত সক্রিয় সদস্যদের নিয়ে এক জরুরী সভা করা হয়। উক্ত সভায় আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া কমিটির ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে নিস্ক্রীয় ও যোগাযোগ বিচ্ছিন্ন সদস্যদের কমিটি থেকে অব্যাহতি এবং সক্রিয় সদস্যদের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ধনু মিয়া, সঞ্জিব আলী, আব্দুল বারিক, রাহিমুল ইসলাম চৌধুরী, সামছুর রহমান, ছালেক মিয়া, আরব আলী. জাফর আলী, হিরা মিয়া, তৌহিদ মিয়া, মস্তো মিয়া, মারফত আলী, গণি মিয়া, সোহেল মিয়া (রিচি), সুহেল মিয়া (পইল), ফারভেজ মিয়া, হেলাল মিয়া, আব্দুল আলী, ইসমাইল হোসেন মিন্টু, জাহির মিয়া, জুয়েল মিয়া, কামাল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com