বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাবা-মাকে নির্যাতন ॥ মোবাইল কোর্টে ছেলের ১ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বাবা-মাকে নির্যাতন করার দায়ে ছেলে বিশ্বজিৎ রায় (২১) নামে এক যুবককে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুন) রাত ১০টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত বিশ্বজিৎ রায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মামদপুর গ্রামের বিধান রায়ের ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-মাকে নির্যাতন করে আসছিল বিশ্বজিৎ রায়। একাধিক বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এসব কর্মকা- থেকে বিরত থাকার অনুরোধ করলেও সে বাবা-মায়ের উপর নির্যাতন অব্যাহত রাখে। বুধবার ফের বাবা-মাকে নির্যাতন করে বিশ্বজিৎ রায়। পরে তাকে এলাকার লোকজন আটক করে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হক বকুলের বাড়িতে আটকে রাখেন।
পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাবা-মাকে মারধরের দায়ে দ-বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে ছেলে বিশ্বজিৎ রায় (২১) ১ বছর বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com