বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

পিডিবির বিদ্যুত বিল না দেয়ায় ২৫টি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পিডিবির বিদ্যুত বিল না দেয়ায় সংযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু হয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ বিল পরিশোধের নির্ধারিত তারিখের আগেই বিদ্যুত বিচ্ছিন্ন করা হচ্ছে। এমনকি মিটার সংযোগও খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেক বিদ্যুত গ্রাহক। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুত উন্নয়ন বোর্ড অফিসের কর্মচারীরা শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২৫টি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মাঝে অনেকেরই মিটার জব্দ করা হয়। গ্রাহকরা জানান, বিভিন্ন সময়ে মাইকিং করা হয় জুন মাসের ১৭ তারিখের মধ্যে বকেয়া বিল পরিশোধ করার। কিন্তু সময়ের আগেই বিচ্ছিন্ন করা হচ্ছে। যা অমানবিক। এদিকে বিষয়টি অস্বীকার করে সহকারি প্রকৌশলী জানান, হবিগঞ্জে প্রায় ২০-২৫ কোটি টাকা বিল বকেয়া আছে। বারবার তাগিদ দেয়ার পরও তারা বিল পরিশোধ করেননি। এ কারণে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে।

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫৪৫ বা পড়া হয়েছে

I
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পিডিবির বিদ্যুত বিল না দেয়ায় সংযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু হয়েছে। তবে গ্রাহকদের অভিযোগ বিল পরিশোধের নির্ধারিত তারিখের আগেই বিদ্যুত বিচ্ছিন্ন করা হচ্ছে। এমনকি মিটার সংযোগও খুলে নিয়ে যাওয়া হচ্ছে। এতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেক বিদ্যুত গ্রাহক। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুত উন্নয়ন বোর্ড অফিসের কর্মচারীরা শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২৫টি বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মাঝে অনেকেরই মিটার জব্দ করা হয়। গ্রাহকরা জানান, বিভিন্ন সময়ে মাইকিং করা হয় জুন মাসের ১৭ তারিখের মধ্যে বকেয়া বিল পরিশোধ করার। কিন্তু সময়ের আগেই বিচ্ছিন্ন করা হচ্ছে। যা অমানবিক। এদিকে বিষয়টি অস্বীকার করে সহকারি প্রকৌশলী জানান, হবিগঞ্জে প্রায় ২০-২৫ কোটি টাকা বিল বকেয়া আছে। বারবার তাগিদ দেয়ার পরও তারা বিল পরিশোধ করেননি। এ কারণে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com