রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৫৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পয়েন্টে ও পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন । পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুন ) রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কক্ষ থেকে জুয়া খেলা অবস্থায় বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রব মিয়া (৩৪), শফিক আলীর ছেলে শওকত আলী (২৮), সিদ্দিকুর রহমানের ছেলে শাফিজুল ইসলাম (২৮), মৃত রঙ্গিলা মিয়ার ছেলে শামীম মিয়া (২৬) কে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে আটককৃত ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অপর দিকে পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় একটি দোকান থেকে বড়গাঁও গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মহিউদ্দিন আহমদ (৪২), মৃত আছকির মিয়ার ছেলে মোতাব্বির হোসেন (৪০), মৃত আব্দুস সত্তারের ছেলে সফিকুল ইসলাম (৪৫) আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩জনকে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। খেলার স্থান করে দেয়ায় দোকানী বড়গাঁও গ্রামের আজগর আলীর ছেলে রুস্তম আলী (৪০) কে ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com