শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে ইউএনও’র অভিযান ৪ জুয়াড়িকে মোবাইল কোর্টে সাজা

  • আপডেট টাইম বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৭৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ মে) রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দ-াদেশ দেন। দ-প্রাপ্তরা হলেন, বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামের আরফাত উল্ল্যার ছেলে হেলাল উদ্দিন (৫৫), আব্দুল মোতালিব এর ছেলে ইমরুল আহমদ (৩৫), মৃত আব্দুল কাদিরের ছেলে হাফিজুর রহমান (৩৮), নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মন্নান চৌধুরীর ছেলে তজমুল ইসলাম (৪০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কক্ষ থেকে জুয়া খেলা অব¯’ায় ৪জন জুয়াড়িকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনে আটককৃত ৪জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com