বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে পদ শূণ্য ঘোষণার ১০ মাসেও নির্বাচন হয়নি

  • আপডেট টাইম সোমবার, ১৬ জুন, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্যের পদটি শূণ্য ঘোষণার সাড়ে ৮ মাস পরও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
স্থানীয় সূত্র জানায়- পৈলারকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মুক্তার হোসেন ২০১৩ ইংরেজী সনের ১ আগস্ট মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বানিয়াচংয়ের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলম এক আদেশে ৪নং ওয়ার্ড সদস্যের পদটি শূণ্য ঘোষণা করেন। কিন্তু পদ শূণ্য ঘোষণার সাড়ে ৮মাস অতিবাহিত হওয়ার পরও ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এদিকে ওই ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় জনগণ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান- এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনে পত্র পাঠানো হয়েছে। এখনও কোন উত্তর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেলে ওই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com