রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৬২৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় হুমায়ূন মিয়া (১৬) নামে এক পথচারী কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন মিয়া বানিয়াচং উপজেলার চন্দলপুর গ্রামের নুরুজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে ইমামবাড়ি বাজারে আসছিলেন কিশোর হুমায়ূন মিয়া। পথিমধ্যে রাস্তা পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী বেপরোয়া গতির একটি ট্রাক ঢাকা মেট্রো-(ঢ-১৪-১১-৯৯) কিশোর হুমায়ূনকে মারাত্মক ভাবে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হুমায়ূন মিয়া নিহত হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com