রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

৪ হাজার মানুষের মাঝে সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব, বুল্লা ও বামৈ ইউনিয়নে প্রায় ৪ হাজার মানুষের মাঝে সরকারি সহায়তার টাকা বিতরণ করেছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ সহায়তা বিতরণ করেছেন।
সহায়তা বিতরণের পৃথক তিনটি অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় ৪ার হাজার উপকারভোগীর হাতে নগদ ৪৫০ টাকা করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি করোনা পরিস্থিতে সরকারি স্বাস্থ্য বিধি প্রতিপালনের মধ্য দিয়ে একে অন্যের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। অনুষ্ঠানগুলোতে লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামাল, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমদ দুলদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com