সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চৌধুরী বাজারের সরকারি গভীর নূলকূপের পানি বিক্রির অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে জনসাধারনের জন্য ব্যবহৃত সরকারি গভীর নূলকূপের পানি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন বাজারের কাঁচামাল হাটা সংলগ্ন মাছ বাজারে সাধারন মানুষ ও আশপাশের ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে একটি গভীর নূলকূপ স্থাপন করা হয়। জানা যায়, ওই বাজারে দৈনিক ৪শ থেকে ৫শ বালতি ও ড্রাম পানির প্রয়োজন হয়। কিন্তু ওই পানি বিনামূল্যে পাচ্ছেন না ব্যবসায়ীরা। তাদেরকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। আর টাকা যাচ্ছে কয়েকজনের পকেটে। মাছ বাজারের দায়িত্বে থাকা একজন ও তার লোকজন নূলকূপ ও টিউবওয়েলে মোটর সংযোগ দিয়ে প্রতি বালতি ১০ টাকা ও প্রতি ড্রাম পানি ২০ টাকা করে বিক্রি করছেন। আর এতে করে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের জনসাধারনের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, জনসাধারনের জন্য স্থাপনকৃত গভীর নূলকূপ ও টিউবওয়েলের পানি বিনামূল্যে ব্যবহার করতে না দিয়ে ওই ব্যক্তি ব্যবসা শুরু করেছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ের মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। পৌরসভার লোক পাঠিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com