রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে কুখ্যাত ডাকাত রুবেল ও রাসেল গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত রুবেল (৩০) ও রাসেল (২৮)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুবেল ২নং ইউনিয়নের আদর্শ গ্রামের মজনু মিয়ার ছেলে এবং রাসেল ৪নং ইউনিয়নের মাদারীটুলা গ্রামের সরাজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি লিয়াকত আলীর নিদের্শে গতকাল সকালে বানিয়াচং শহীদ মিনার এলাকা থেকে এসআই ধর্মজিৎ সিনহাসহ একদল পুলিশ ডাকাত রুবেলকে গ্রেফতার করে। পরে বিকালে সাব রেজিস্ট্রার অফিস রোড থেকে এএসআই আঃ ছালামসহ আরেকদল পুলিশ ডাকাত রাসেলকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পাড়াগাও গ্রামের সুরুজ সর্দারের বাড়ীতে ডাকাতিসহ বিভিন্ন স্থানে ডাকাতিতে অংশ নেয়ার তথ্য রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত দুই ডাকাতের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com