শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

পিতার মামলার কারণে স্বামীর সংসার করতে পারছেনা নিপা নামের এক নববধূ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাওঁ গ্রামে পিতার মামলার কারণে স্বামীর ঘরে থেকেও সংসার করতে পারছেনা নিপা নামের এক নববধূ। আদালতের নির্দেশে বয়স প্রমানে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিপার মা জানায়, গত বছরের ১২ ডিসেম্বর ওই গ্রামের হাফেজ আবু তাহেরের পুত্র কাসেম মিয়ার সাথে বিয়ে হয় একই গ্রামের মাসুক মিয়ার কন্যা নিপা আক্তার (১৯) এর। বিয়ের পর ৬মাস ঘর সংসার করলেও ১ মাস পূর্বে বাঁধ সাথে তার পিতা মাসুক মিয়া। সে আদালতে নিপার বয়স হয়নি মর্মে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ গতকাল বুধবার সকালে বয়স প্রমানে ডাক্তারী পরীক্ষার জন্য নিপাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে নিপা জানায়, আমি সাবালিকা। আমার বিয়ের বয়স হয়েছে। কিন্তু কিছু অসাধু লোক আমাকে ভুল বুঝিয়ে শ্বশুরবাড়ির লোকজনের উপর মামলা করে সংসার নষ্টের পায়তারা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com