বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিনের উদ্বোধন করলেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিনের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিনের মাধ্যমে রমজানে লকডাউনে ১০ হাজার মানুষের মাঝে ইফতারি বিতরণের উদ্যোগ নিয়েছে তাসনুভা শামীম ফাউন্ডেশন। রমজানের শুরুতে ২/৩’শ করে অসহায়, প্রতিবন্ধী বিধবা মানুষের মাঝে ইফতারি বিতরণ করে আসছে ফাউন্ডেশন। রমজানে প্রতিদিন করার আশাবাদ ব্যক্ত করেছেন তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আয়ারল্যান্ড প্রবাসী সাগর আহমেদ শামীম। তিনি জানান, তাসনুভা শামীম ফাউন্ডেশনের আর একটি ক্যান্টিন আছে পুরাতন পৌরসভায় সেখানে পৌরসভার মাধ্যমে খাবার রান্নার একটা ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মেয়র। হাজী আব্দুর রহিম মানবতার ক্যান্টিন ইফতারের পাশাপাশি অসহায়, বিধবা, প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রিক বিতরণ করে আসছে বলে জানিয়েছেন প্রতিষ্টানের চেয়ারম্যান শামীম। তিনি আরও বলেন ইফতারির পাশাপাশি আমরা বিভিন্ন এতিমখানায় খাদ্য সামগ্রিক সহ ইফতারি বিতরন করে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com