শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর মজলিশে শুরার সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪
  • ৬৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর মজলিশে শুরার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জে মাদ্রাসায়ে নূরে মদিনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলিপূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ আবু সালেহ সাদীর পরিচালনায় কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর মজলিশে শুরার সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বোর্ডের প্রধান পৃষ্টপোষক আল্লামা আব্দুল মুমিন শায়খে পূরাণগাঁও। উক্ত সম্মেলনে চুনারুঘাট সামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুর আলী, হামিদনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুল করিম ফেরদাউস সহ ৫২টি মাদ্রাসার মুহতামিম ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শায়েখ আব্দুল মমিন বলেন যে, আমাদের সবাইকে ইখলাস ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। যেকোন পার্থিব স্বার্থের সাথে যখনই কোন দ্বীনি প্রতিষ্ঠান জড়িয়ে পড়ে তখন তার অস্থিত্ব থাকে না এটাই বাস্তব ইতিহাস। যেসব প্রতিষ্ঠান এখনও অত্র বোর্ডের অন্তর্ভূক্ত হয়নি অতিসত্বর তাদের অন্তর্ভূক্তি হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com